কোথায় ছিলাম মাগো এতদিন বটে,
কোন্ দোষে দুষ্ট আমি ,বন্দী তব পেটে।
মা বলে তারে কৌশলে, তোমার জুলুমে,
বায়না বদমাইশি জেনেছি মালুমে।
কাঁদুনের হাঁড়ি তুমি যেই বোল্ কিড়া,
নাছোড়বান্দা মেজাজ চাই নাড়ু ভিড়া।
পড়াশোনায় দুর্মতি দুর্গতি আমার,
কে করবে দেখাশোনা সব ছারখার।
পুত্র দ্যাখে তার মাকে জীবনের শেষে,
লেখাপড়া না শিখলে কেউ নাহি মেশে।
সংসারের বোঝা কাঁধে নিতে হবে দায়,
বাবা মাকে যে দেখেনা সে ছেলেই নয়?
শিশু কয় শোনো তবে আমারই কথা,
কোনো কষ্ট দেবো না মা, পাবে নাকো ব্যথা।
পেটে যেন পুরো নাকো ছেড়ে দাও মোরে,
শিক্ষা দীক্ষায় পণ্ডিত হবো জগৎ ঘুরে।
মায়ের কথায় শিশু বুদ্ধি ধরে মনে,
অপচয় বাজে ব্যয়ে, মৃত্যু খাদ্য বিনে।
শিশুর শিক্ষা মায়ের প্রাথমিক পাঠে,
ভাষা জ্ঞানে বিতর্কের হাঁড়ি ভাঙে হাটে।
মাতৃভাষা মাতৃদুগ্ধ মায়ের দীক্ষায়,
পুষ্টিকর বলবান হবে সে শিক্ষায়।

0 মন্তব্যসমূহ