অমাবস্যার জাতিকা কালোবর্না তুমি,
আঁধারে হারিয়ে যাবে কয়লার খনি,
সঙ্গে ভূত পেত্নী কায়া তুমি অন্তর্যামী,
শ্মশানে মশানে ঘুরে ন্যাকড়া জোটেনি!
গলে জ্যান্ত মুণ্ডমালা রক্ত ঝরে তার,
সন্ত্রাসবাদ কায়েম এই ধরাধামে,
জিভ্ বের করে তুমি পাবে না নিস্তার,
আইনের রীতিনীতি চলছে এখানে।
এখানে কালিমালিপ্তা কত আছে কালী,
দিনে কেলে নোংরা তারা রাতে পরিস্কার,
সাদা রং বাবুরা খোঁজে তার সতী নালি,
বাঁচাই না কেউ তারে শোনে না চিৎকার।
তুমি কালো তবুও মা, এরা নয়তো তা,
পরিধান কেড়ে নিয়ে উলঙ্গিনী হেথা।

0 মন্তব্যসমূহ