Subscribe Us

Header Ads

ছাঙ্গু লেক

  

          


উচ্চতম হিমালয়ে  হিম সৃষ্ট জলে,

ছাঙ্গু লেক অবস্থিত  প্রাকৃতিক ছলে।

পাহাড়ের গায়ে শুভ্র  হিমস্তূপ ফলে,

সূর্য্যকিরনে রজত  শোভা ঝলমলে।


চামরী গাভীর মেলা   ছাঙ্গুলেক কোলে,

দর্শনীয় লোমে ঢাকা এচত্বরে মেলে।

সাজিয়ে আসন পিঠে সহিস দখলে,

পিঠে চাপা শখ মেটে কিছু অর্থবলে।


ভ্রমন পিপাসু দল  সিকিমে না গেলে,

আর্থিক কষ্টের সীমা  জাতির কবলে।

বাঙালি জাতির ঐক্য  ভ্রমণ সদলে,

পাহাড়বাসী চাতক  চেয়ে সমতলে।


আত্মবিশ্বাসী মানুষ  পরিশ্রমী মূলে,

ক্রীতদাস রয়ে গেছে  জীবন বিফলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ