প্রজাপতি,মধুকর গুনগুন গানে,
ফুলের পরাগে ব'সে প্রেমমধু টানে,
কানে কানে বলে কথা পাঁপড়ির সনে,
সন্ধ্যা ঘনায় যখন ফিরে বাসা পানে।
মধুপানে ধরে নেশা আঁঠা লাগে মনে,
গড়াগড়ি খায় অলি বিঁধেছে সম্মানে,
টলমল পায়ে গায়ে ভালোবাসা প্রানে,
মধুর স্মৃতির স্বপ্ন সৌরভ যেখানে।
সকাল থেকে বিকাল ভালোবাসা ঘ্রানে,
সন্ধ্যায় বিচ্ছেদ বিধি আড়ি সম্বোধনে,
শুষ্ক ফুল মধুহীন পরিত্যাগ জ্ঞানে,
অন্য ফুলে মতিগতি বৈধব্য পালনে।
রূপের সৌন্দর্য গন্ধ মিলে যতদিনে,
হারালে সৌরভ খ্যাতি বক্ষে শূল হানে।

0 মন্তব্যসমূহ