বুকের ভিভর জমে আছে
পাহাড় সমান কষ্ট,
মন উঠেছে বিদ্রোহী হয়ে
বুঝতে পেরেছি স্পষ্ট।
ইচ্ছে হয় ভেঙ্গে ফেলি
এই ঘুনধরা সমাজ,
বিবেকহীন এই সমাজের বুকে
করতে হবে প্রতিবাদ।
গরীব ধনী সবাই পড়ে
এই চাটুকারের দলে,
প্রতিবাদ আজ মুছে গেছে
ছলে বলে কৌশলে।
ধর্ষিতা মায়ের অসহায় শিশু
বড় হয় অবিচারে,
বিচারের বানী নিরবেতে কাঁন্দে
শিশু মরে অনাহারে।
এই সমাজের যারা প্রতিবাদী
নীরবে জেলেতে মরে,
বিভীষন আর দুঃশাষনের দল
সুখেতে বাস করে।
এই দেশটাতে ভরে আছে
শুধু একরাশ ভন্ড,
হাতে থাকলে শাষন দন্ড
দিতাম করে লন্ডভন্ড l

0 মন্তব্যসমূহ