সব হারিয়ে বুড়োর ঠেক্ এককালে,
কালের মরন নাই বুড়ি ব'লে চলে।
কালসাপ বটে এটা খেলো সব গিলে,
আজ কাল যাব কয় মা গঙ্গার জলে।
গেল গেল রব ওঠে সকালে বিকালে
খরা বর্ষা টিকে গেল যাবে শীতকালে!
কালরাত্রি পোহাবে না বুড়ো যাবে চ'লে,
কালের গহ্বরে জন্ম গেছে রসাতলে।
শরীর কঙ্কাল তার প'ড়ে যাঁতাকলে,
ত্রিকালদর্শী কথন কালপেঁচা হালে।
কালের স্রোতে পতন কুষ্মাণ্ড অকালে ,
কালধন রত্ন ছিল সে জীবিত কালে।
কাল রঙ না পছন্দ কালামুখ হ'লে,
মুখপোড়া হনুমান কালিমাক্ত ভুলে।

0 মন্তব্যসমূহ