রাস্তায় নেমেছে ধস্ সিকিম ভ্রমণে,
বহরমপুর থেকে শিলিগুড়ি বাসে,
দার্জিলিং ঘুম সড়কে যাত্রা শুভক্ষণে,
অঙ্গরাজ্য ভারতের তিব্বতের পাশে।
সারি সারি হিমালয় সৌন্দর্যের টানে
ভ্রমন পিপাসু জন তাই ছুটে আসে,
চামরী গাভী শিং নাড়ে যেখানে সেখানে,
ছিমছাম পরিবেশ মুক্তবায়ূ দেশে।
জনজাতি অধ্যুষিত ভক্তি আপ্যায়নে,
পরকে আপন করা সভ্যতা বিকাশে,
উনিশশো পঁচাত্তরে যুক্ত হিন্দুস্থানে,
রাজতন্ত্র মসনদ গনতন্ত্র বেশে।
প্রকৃতির সৃষ্টি দেশে ঈশ্বর বিরাজে,
তফাত এখানে স্পষ্ট নেই অন্যরাজ্যে।

0 মন্তব্যসমূহ