Subscribe Us

Header Ads

মাতৃস্নেহ

 




মায়ের হৃদয়ে থাকে        স্নেহ ভালবাসা,

জঠরে সন্তান রয়        বুকে বেঁধে আশা,

প্রসব যন্ত্রণা তার           অস্ফুটের ভাষা,

কাতর জননী ভোলে      শান্তির  ভরসা।


পশুপ্রানী সকলেই          এ ধরায় আসা,

মাতৃদুগ্ধ মাতৃভূমি          মাতৃভাষা খাসা,

নিষ্ঠুর সন্তান যারা          মা ভুলে সহসা,

মায়ের দুঃখে তাদের  উল্টে যাবে পাশা। 


মাতৃঋণ শোধে ত্রুটি      তারা বুদ্ধিনাশা,

তাদের জীবনে বাধা       আঁধার কুয়াশা,

মা ডাক্ মায়ের কাছে    মেটায় পিপাসা,

মা ব'লে ডাকে না যারা   তারা সর্বনাশা।


সন্তান ছাড়া মায়ের       মহাশুন্যে ভাসা,

মাকে দেখেনা তাদের      অশেষ দূর্দশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ