ঘুমিয়ে আছে শিশুর পিতা
সব শিশুদের অন্তরে,
তবু মনের যত লক্ষ্য আশা
চোখের জলে অন্তরে।
ওই যে দেখি ছোট্ট শিশু --
পরের বাড়ি কাজ করে,
বাপ- মা হারা অনাথ তারা
এই বয়সেই হাফ মরে।
কেউবা দেখি কাগজ কুড়ায়
করছে ফেরি ট্রেনে বাসে,
মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই --
সান্তনা তার নেই পাশে।
ধনীর ছেলে হেলেদুলে
যাচ্ছে তারা ইস্কুলে,
এসব শিশু খেটে মরে
নেইকো তাদের তিন-কুলে।
কাজের তরে পরের ঘরে
যাচ্ছে তারা বই ফেলে,
বিবেকের এই আদালতে --
মারছি অকর্মের-ই ত্রিশুলে।
পার্থনা তাই করি এসো
আজ শিশুর তরে মন খুলে,
ধন্য হবে শিশু দিবস --
তাদের বাসলে ভালো সবভুলে।
ভেদাভেদ আজ ভুলে গিয়ে তাই শিশুশ্রম হলে বন্ধ,
অপাংক্তেয় শিশু যারা
তবেই পাবে চলার ছন্দ।

0 মন্তব্যসমূহ