Subscribe Us

Header Ads

শুভ দীপাবলি

  




কৃষ্ণ কলি বলি যারে! 

সেই তো তুই শ্যামা মা রে!

মনের প্রদীপ তোরই তরে! 

জ্বলুক আলো হৃদয় জুড়ে। 

তুবড়ি বাজি স্তব্ধ হোক! 

ঈর্ষা কলুষ জব্দ হোক। 

বন্ধ হোক সব জীব হত্যা! 

বেঁচে থাকুক মানব সত্তা। 

শাপ পাপ তাপ মুছে যাক !

খুশির আলো ভরে থাক! 


তোর ঐ কালো রূপে ভুবন আলো মাতে! 

আকাশ বাতাস ভরে ওঠে আলোকসজ্জা রাতে। 

অমানিশির তমসা মাঝে প্রদীপখানি জ্বালি! 

ঐ দীপেরই আলোর ছটায় ঘুচুক আঁধার কালি। 

মনের যত মলিনতা জাত পাত যাক ভেঙে! 

শুভ শক্তির উদয় হোক দীপান্বিতার রঙে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ