Subscribe Us

Header Ads

সাম্যবাদ




রমজান শেষে ঈদের সোহাগ 

বাতাসে খুশির গান 

সমাজে নমাজে কবুল কর হে 

সাম্যের জয় গান৷ 

রাম,রহিমের গোপন বিভেদ 

শেষ হোক নিঃশ্বাসে 

মানুষ বাঁচুক হাতে হাত রেখে 

 মানবিক বিশ্বাসে৷ 

রবীন্দ্রনাথ,কবি নজরুল 

বীর সুভাষের দেশে 

গনতন্ত্রের লুকানো রৌদ্র 

বিকৃত হাসি হাসে! 

কোরান শরিফ,ত্রিপিটক,আর 

বাইবেল,রামায়ণ 

 এক স্বরলিপি বেঁধেছে যে সুর  

নেই তার বিভাজন৷ 

মানুষে মানুষে যত ব্যবধান, 

কৃত্রিম ধারাপাত 

ঘুঁচুক আঁধার সকল মনেতে 

আমরা মানুষ জাত৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ