Subscribe Us

Header Ads

দূষণ




উৎসবে শহর জুড়ে,

শব্দবাজির আওয়াজ

কোনটা এখন শক্তিশালী

চলে প্রমাণ করার রেওয়াজ।


বাড়ছে প্রবল শব্দদূষণ,

ফেরেনি কারো হুঁশ

হোকনা দূষণ দেখেই বা কি ?

যদি পেয়ে যায় ঘুষ।


নীল আকাশের বুক জুড়ে,

ঘন কালো ছায়া

হয়েছে মানুষ নির্মম

আজ ফুরিয়েছে তাই মায়া।


ছিলো আগে সবুজে ঘেষা,

বিস্তৃত ঘন বন

সেসব এখন হয়েছে অতীত

তাই ভারাক্রান্ত মন।


পাবো কি আর আগের মতন,

সেই নির্মল আকাশ

নীল পরীদের সুভাসে

যেখানে ভরে ওঠে বাতাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ