জলের অস্তিত্বে সৃষ্টি সব জীবকুল,
বাঁদর থেকে উৎপত্তি মনুষ্য সকল,
পাহাড় পর্বত মরু সৃষ্টি সমতল,
বাঁদরামি উত্পাত বিনাশের মূল।
প্রকৃতির আচরণে বৃক্ষ ফল ফুল,
নদীর পলিবাহিতে উর্বর ফসল,
বৃক্ষরাজি অক্সিজেনে জীবের মঙ্গল,
আবহমান কালের ধ্বংসে মশগুল।
নদীবাঁধ গাছকাটা প্রতিজ্ঞা নির্মূল,
স্থানাভাব বংশবৃদ্ধি সয়না ধকল,
ভূত ভবিষ্যৎ মানে না বিনাশে সফল,
বংশ বিস্তারে জীবের স্থান অপ্রতুল।
সৃষ্টির স্থিতিরক্ষার্থে কর্তব্যে অরাজী,
ধ্বংসে একজোট সবে নাভিশ্বাস আজি।

0 মন্তব্যসমূহ